২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে যুবদলকর্মী গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদী উপজেলায় ‘বিএনপির দুগ্রুপের কোন্দলের’ জেরে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 09:58 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার সন্ধ্যায় রুপপুর মোড়ে এ হামলায় আহত হন যুবদলকর্মী নিশান (৩০)। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিশান বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক হাবিবুর রহমান হাবিবের ভাতিজা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুপপুর মোড়ে এ হামলা হয়।

ওসি বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।