২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসে আগুন, আহত ১০

বিএনপি নেতৃত্বাধীন জোটের ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সাভারে একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 08:00 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ডে যাত্রীবেশে আসা পিকেটাররা এ অগ্নিসংযোগ করে।

এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে ঢাকাগামী জান্নাত এন্টারপ্রাইজের বাসটিতে আগুন দেয়া হয়।

যাত্রীবেসে আসা পিকেটাররা পেট্রোল ঢেলে বাসের ভেতরে আগুন দেয় বলে তিনি জানান।

সাভার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নেভায়। তবে বাসরে সব আসন পুড়ে গেছে।