২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জামায়াতের নেতাসহ আটক  ১৬

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতালে মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে টঙ্গী থানা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রটারিসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকাল ৩টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় মিছিলের প্রস্তুতির সময় জামায়াতের টঙ্গী থানা আমীর গোলামুল কুদ্দুস, সেক্রেটারি মো. আফজাল হোসেন, সদস্য মো. ফারুকুজ্জামান ও আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, রোববার রাতে জয়দেবপুর থানার কয়েক এলাকায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে আটক করা হয়েছে।