২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে আইনজীবী প্রতিনিধিদলের বৈঠক

জাতীয়তাবাদী দল সমর্থিত আইনজীবীদের একটি প্রতিনিধিদল রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 01:05 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার রাতে গুলশানের বাসায় গিয়ে তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

ঘন্টাব্যাপী বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ চলমান আন্দোলন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের নেতা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস গ্রেপ্তারের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সানাউল্লাহ মিয়াসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।