দেড়শ হাতবোমাসহ ৪ শিবিরকর্মী গ্রেপ্তার
রাজধানীর কাঠালবাগানের শিবিরের মেস থেকে দেড়শ’টি হাতবোমাসহ চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে তাদেরকে কাঠালবাগান বাজারের ডাচ বাংলা বুথের কাছের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টায় ওই এলাকায় ওই শিবিরের মেসে অভিযান চালায় কলাবাগান থানা পুলিশ।
অভিযানে ১৫০টি হাতবোমা উদ্ধার করা হয় এবং এ সময় চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি।
