এরশাদের উদ্বেগ
গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রত্যাশিত গণতন্ত্রের অজানা ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছি।
“১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় সংসদে ভাষণ দিয়ে আমি দেশকে যে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছিলাম সেই গণতন্ত্র এখন বহাল থাকলেও গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে।”
দেশে গণতান্ত্রিক শাসন নামেমাত্র বহাল থাকলেও গণতান্ত্রিক আচার, আচরণ ও পরিবেশ ২২ বছর ধরে বিঘ্নিত হয়ে আসছে বলেও মনে করেন ক্ষমতাসীন মহাজোট শরিক দলের নেতা এরশাদ।
ফাইল ছবি
