২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে তৈমুরের বাড়িতে তল্লাশি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি তৈমুর আলম খন্দকারের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 06:36 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

তৈমুর আলম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে পুলিশ শহরের মাসদাইরের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তবে এ সময় কেউ বাড়িতে ছিল না।

শনিবার সকাল ৯টার দিকে আবারো সাদা পোশাকে ঘরে ঢোকে পুলিশ। এ সময় পোশাক পরা পুলিশ বাড়ির বাইরে ছিল। কাউকে না পেয়ে বাড়ির নিরাপত্তা প্রহরীদের জিজ্ঞাসাবাদ করে চলে যায়।

এছাড়া দুপুর আড়াইটার দিকে রূপগঞ্জের রূপসী গ্রামের বাড়িতেও পুলিশ অভিযান চালায় বলে তিনি জানান।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতার ক্ষেত্রে কেউই গ্রেপ্তারের বাইরে নয়।”

এদিকে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ ২১ জনকে আটক করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান জানান, নাশকতার আশঙ্কায় মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ ২১ জনকে আটক করা হয়েছে।