২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপের সঙ্গে আন্দোলন চললে, গ্রেপ্তারও চলবে’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিরোধী দল সংলাপ ও আন্দোলনের কথা একইসঙ্গে বলতে পারলে সংলাপ ও গ্রেপ্তারও একসঙ্গে চলবে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

শনিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “আমরা মনে করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সরকার কঠোর অবস্থানে গেছে।” 

এই সাংসদ বলেন, “নির্বাচন বিরোধী দলের লক্ষ্য নয়। তারা মুক্তিযুদ্ধবিরোধী চক্রান্ত বাস্তবায়ন করতে ’৭১-র পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে মেতেছে।”

মেনন বলেন, “তারা নৈরাজ্য ও সহিংসতার হরতাল করছে। এমপি ও বিচারপতিদের বাড়ি, ট্রেন, বাস ও ব্যাংকে হামলা করছে।”

মত বিনিময়ের পর দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় যোগ দেন মেনন।