সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মকবুলের বিরুদ্ধে সদর থানায় হামলা-ভাংচুরের কয়েকটি মামলা রয়েছে।
