২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে থানা, আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলা

রাজশাহী মহানগরীর একটি থানা ও এক আওয়ামী লীগ নেতার বাসায় হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 02:19 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজপাড়া থানা এবং রাত সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলুর বাড়িতে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

তবে এতে কেউ হতাহত হননি বলে রাজপাড়া থানা ওসি এবিএম রেজাউল করিম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে দুটি মোটর সাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত রাস্তা থেকে থানার সীমানার ভেতরে একটি হাতবোমা ছোড়ে এবং সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল সামনে রেখে ‘আতঙ্ক সৃষ্টির জন্য’ এই বোমা হামলা চালানো হয় বলে পুলিশের ধারণা।

এদিকে রাত সাড়ে ১০টার দিকে ভুলুর বাসায় বোমা ছোড়ে দুর্বৃত্তরা। ওই বাসার দ্বিতীয় তলার জানালার পাশে লেগে বোমাটি বিস্ফোরিত হয়।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘট্নায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।