চাঁদপুরে বিএনপি-তরুণলীগ ও পুলিশের সংঘর্ষ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি ও তরুণ লীগ কর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পৃথক স্থানে বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন তরুণ লীগের সমাবেশ ডাকা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণলীগের সমাবেশের পাশ দিয়ে বিএনপির একটি মিছিল যাওয়ার সময় তরুণলীগকর্মীরা এতে ঢিল ছোঁড়লে সংঘর্ষের সূত্র হয়।
আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
জেলার পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি ও তরুণলীগ কর্মীদের সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সংঘর্ষ থামাতে গেলে পুলিশের সঙ্গেও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় দুপক্ষ।
সংঘর্ষের কারণে বিকাল ৪টা থেকে প্রায় এক ঘণ্টা হাজীগঞ্জ-চাঁদপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।
