২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রামে সোমবার হরতাল

সরকার বিরোধীদের গত ৬০ ঘণ্টার হরতালের প্রথমদিন লালমনিরহাটের পাটগ্রামে পুলিশের গুলিতে পৌর ছাত্রদলের এক নেতা নিহত হওয়ায় সোমবার অর্ধদিবস হরতাল ডাক দেয়া হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 07:45 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

বৃহস্পতিবার বিকেলে সোহাগপুর মোড়ে পৌর বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে প্রচার পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির হোসেন নিহতের প্রতিবাদে হরতাল ঘোষণা করা হয়।

এছাড়া, সমাবেশে রোববার উপজেলার প্রত্যেক ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ কর্মসূচিও ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।

সমাবেশে পাটগ্রাম পৌর বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি আবু তালেবের সভাপতিত্ব করেন।

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় গত ৬০ ঘণ্টার হরতাল চলণাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের  সময় গুলিবিদ্ধ হয় নাসির। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।