বরিশালে জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
বরিশালের বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির রুহুল আমীন, কোষাধ্যক্ষ আব্দুর রব ও কর্মী কামাল হোসেন।
বরিশাল মহানগর বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, গত ২৭ অক্টোবর রাতে লাকুটিয়া সড়কের আরআরএফ অফিসের সামনে বাসে আগুন দেয় হরতালকারীরা।
জামায়াত নেতা রুহুল আমীনসহ গ্রেপ্তার তিন জনই ওই মামলার আসামি।
তাদের বাসে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান এসআই আবুল খায়ের।
