২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিএনপি নেতা বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁদপুরে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ইব্রাহিম কাজী জুয়েল জেলা সহস্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

বহিষ্কারের চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জুয়েলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।