২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গুলিতে ছাত্রদলকর্মী নিহত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গুলিতে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

আমিশাপাড়া বাজারে বৃহস্পতিবার বিকালে এ হামলায় নিহত মো. পারভেজ (১৮) পানপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি আমিশাপাড়া আলিয়া মাদ্রাসা থেকে এবার দাখিল (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন।

হামলাকারীরা পারভেজের আরো সাত সঙ্গীকে কুপিয়ে জখম করে বলে স্থানীয়রা জানান।

আহতদের দুজন হলেন ছাত্রদলকর্মী রাশেদ (২২) ও রাজু (১৯)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। তাদের সোনাইমুড়ি, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সোনাইমুড়ির বাসিন্দা নূর আলম জানান, পারভেজসহ কয়েকজন ছাত্র মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আমিশাপাড়া বাজারে স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

গুলিতে ঘটনাস্থলে ছাত্রদলকর্মী পারভেজের মৃত্যু হয় বলে জানান তিনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ ছাত্রদলকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশ চাটখিল হাসপাতালে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।