পাল্টাপাল্টি সমাবেশে মণিরামপুরে ১৪৪ ধারা
বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ ডাকায় যশোরের মণিরামপুরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য উপজেলা সদরের থানা মোড় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম জানান।
“দুপক্ষকে ডেকে ভিন্ন ভিন্ন স্থানে সমাবেশ করার প্রস্তাব দেয়া হলেও কেউ তা মানেনি। তাই বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে এলাকায় মাইকিং করা হয়েছে বলেও তিনি জানান।
