বিএনপি নেতাকে ছাড়াতে থানা ঘেরাও
ইউএনওকে লাঞ্ছিতের ঘটনায় আটক দুই বিএনপি নেতাকে থানা ঘেরাও করে ছাড়িয়ে নিয়েছে বিএনপি। তবে পুলিশের দাবি মুচলেকা নিয়ে ছেড়েছে তারা।
বুধবার সকালে বিএনপি নেতা মুহিত তালুকদার ও তার ছেলে মোমিনুর রহমান মিমকে ছেড়ে দেয় পুলিশ।
মঙ্গলবার হরতাল চলাকালে ইউএনও রাসেল মঞ্জুর সান্তাহারে ১৮ দলের সমাবেশস্থলে গেলে তাকে লাঞ্ছিত করা হয়।
ওই ঘটনার পর রাতে অভিযান চালিয়ে স্থানীয় সাংসদ আব্দুল মোমিত তালুকদারের ভাই মুহিত ও তার ছেলেকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজীউর রহমান বলেন, বিষয়টি ইউএনওই ভাল বলতে পারবেন।
তবে আদমদীঘি উপজেলা ইউএনওকে ফোন করে পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির সভাপতি মুহিত জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কথা বলে রাত ৪টার দিকে ইউএনও-র উপস্থিতিতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
এই খবর ছড়িয়ে পড়লে থানা ও এর আশপাশের রাস্তায় অবরোধ সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শী হামিদুল হক জানান, দুই নেতাকে আটকের ঘটনার পর ১৮ দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে ।
