সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির বাসায় হাতবোমা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টার টানা হরতালের শেষদিনে সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির বাসায় তিনটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পুরানা পল্টনে তার বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে সাংসদ নিজে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “আমার বাবার ৩৭ পুরানা পল্টনের বাড়িতে আমি থাকি। রাত পৌনে ৯টার দিকে রাতে সে বাড়ির আঙিনায় তিনটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়।”
পল্টন থানার ডিউটি অফিসার মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,“সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
তিনদিনের হরতালের মন্ত্রী ও রাজনৈতিক নেতা ও সাংবাদিকসহ বিভিন্নজনের বাসা লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটে।
