২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আ.লীগ নেতাকে কুপিয়েছে মুখোশধারীরা

চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে মুখোশধারী সন্ত্রাসীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 10:06 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

আহত ইউপি সদস্য হাবিবুর রহমান (৫০) চুনতি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য।  

দল ও পরিবারের অভিযোগ, ইসলামী ছাত্র শিবিরের সশস্ত্র র্কমীরাই তার উপর হামলা করেছে।

আহত হাবিবুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

চুনতি পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল কাদের পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুনতি এলাকার পাহাড়ের কাছে নিজের মুরগির খামার থেকে ফেরার সময় পাঁচজন সশস্ত্র যুবক হাবিবের ওপর হামলা চালায় এবং তার মোটরসাইকেলে আগুন দেয়।

তিনি বলেন, “এঘটনার সাথে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।”

হাবিবুরের ছেলে কলিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলনে, চুনতি ইউনিয়নের পাগলিরচর ঘোনা এলাকায় নিজের খামারে কাজ শেষে বাবা স্থানীয় বাজারে চা পান করতে যান। এসময় পাঁচ-সাতজন মুখোশধারী যুবক তাকে কুপিয়ে জখম করে। তারা তার মোটরসাইকেলে আগুন দেয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফজিুর রহমান অভিযোগ করেন, “হামলাকারীরা ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর র্কমী।”

আহতের ছেলেও হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন।