যশোরে থানায় বোমা হামলা
যশোর কোতোয়ালি মডেল থানায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার অভ্যন্তরে বোমা হামলা হয় বলে জানান এএসআই শারমিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা থানার বাইরে থেকে কাম্পাউন্ডের মধ্যে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।বোমাটি বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে থানার ভিতরে বোমার বিস্ফোরণ ঘটায় ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
