টাঙ্গাইলে হামলায় যুবলীগকর্মীর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তের হামলায় আহত এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে।
বল্লা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী তালুকদার জানান, কালাম স্থানীয় যুবলীগকর্মী। তিনি বেহালাবাড়ী গ্রামের আলহাজ মোকছেদ আলীর ছেলে।
হায়দার আলী তালুকদার জানান, শনিবার সন্ধ্যায় রতনগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কালাম। পথে বেহেলাবাড়ী ঘাট পাড় এলাকায় পৌঁছলে দূর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কালিহাতী থানার ওসি জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
