২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আ.লীগ

জেলহত্যা দিবস উপলক্ষে ৩ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 02:27 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

গণভবনে শনিবার রাতে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনার কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল সিদ্ধান্তের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের কার্যানির্বাহী সংসদের এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচনী ইশতেহার, প্রচার এবং দলীয় মনোনয়নপত্র তৈরীর বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।