২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানীশংকৈলে বিএনপির বিক্ষোভে কাঁদানে গ্যাস ও রবার বুলেট নিক্ষেপ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিএনপি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রবারবুলেট ছুঁড়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিডিনিউহ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির নেতাকর্মীরা দোকানপাটে ভাংচুর চালানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রবারবুলেট ছুঁড়েছে।

সন্ধ্যা সোয়া ৬টায় তিনি বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

তবে উপজেলা বিএনপি সভাপতি আইনুল হক মাস্টার ও সাধারণ সম্পাদক আতাউর রহমান দাবি করেন সাড়ে ৪টার দিকে তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে ইটের আঘাতে তাদের সাত নেতাকর্মী আহত হয়।

বিএনপির নেতাদের দাবি নাকচ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক বলেন, “তাদের সঙ্গে বিএনপির কোনো সংর্ঘ হয়নি। বিএনপির নেতাকর্মীরা নাশকতা চালালে পুলিশ তাদের বাধা দেয়।”