২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের নতুন উপদেষ্টা রিজভী, সাইদুর

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নতুন দুজন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 12:55 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বৃহস্পতিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীকে দলটির উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় গঠনতন্ত্রের ২৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী ওই দুজনকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।

দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে এতোদিন ৩২ জন সদস্য ছিলেন। নতুন দুজনকে নিয়ে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৩৪-এ দাঁড়ালো।