খালেদার সঙ্গে বসছেন মজীনা
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
বিকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সরকারের প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানাবেন বিএনপি চেয়ারপারসন।
তারপর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হওয়ার কথা বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
তিনি বলেন, “গতকাল রাষ্ট্রদূত বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। সে অনুযায়ী সন্ধ্যা ৭টায় সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে।”
তবে কেনো এই আকস্মিক সাক্ষাৎ- সে বিষয়ে কোনো কিছু জানা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মারুফ কামাল খান।
