বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহান হাসপাতালে
বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত ৩টায় নোয়াখালী শহরের বাসায় শাহজাহান ভাইয়ের মাইল্ড স্ট্রোক হয়। এরপর অ্যাম্বুলেন্স করে তাকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানান এই বিএনপি নেতা।
