২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

আওয়ামী  লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়র ও পৌরসভার চেয়ারম্যানদের  সঙ্গে  মতবিনিময় করবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 08:26 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শনিবার বিকাল ৩টায় গণভবনে  স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ মতবিনিময় হবে বলে বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দলের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।