২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিফোনে অসুস্থ মওদুদের খোঁজ নিলেন খালেদা

লন্ডনের চিকিৎসাধীন বিএনপি নেতা মওদুদ আহমদের সঙ্গে টেলিফোনে কথা বলে তার খোঁজ খজর নিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 12:53 AM

Updated : 25 Apr 2022, 07:23 PM

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধীদলীয় নেতা রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।

“মওদুদ আহমদ ম্যাডামকে জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন। আগামী ১৯ অক্টোবর তিনি দেশে ফিরে আসবেন।

গত ৬ অক্টোবর গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভূত হওয়ার পর মওদুদ আহমদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে বৃহস্পতিবার তাকে বাসায় নিয়ে আসা হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত শনিবার লন্ডনে যান মওদুদ।