নরওয়ে ও কোরীয় রাষ্ট্রদূতের সঙ্গে খালেদার সাক্ষাৎ
নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বিরটে লুন্ড এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি উন ইয়ং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
দুই রাষ্ট্রদূত সোমবার রাতে আলাদাভাবে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাড়িতে যান। দুজনের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
রাত সাড়ে ৮টায় নরওয়ের রাষ্ট্রদূত খালেদার বাড়িতে যান। তিনি বেরিয়ে যাওয়ার পর সাড়ে ৯টায় যান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।
সিঙ্গাপুর থেকে রোববার দেশে ফেরার পর বিরোধীদলীয় নেতার সঙ্গে রাষ্ট্রদূতদের এই বৈঠক হল।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
