সিলেটে পৌঁছেছেন খালেদা
আঠারো দলীয় জোটের জনসভার উদ্দেশ্যে সিলেট পৌঁছেছেন খালেদা জিয়া।
রাত সোয়া ১ টার দিকে সার্কিট হাউজে এসে পৌঁছালে বিরোধী দলীয় নেতাকে অভ্যর্থনা জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর সভাপতি এম এ হকসহ জেলা নেতারা।
শনিবার বিকালে জেলার মাদ্রাসা মাঠে স্থানীয় ১৮ দলীয় জোটের উদ্যোগে জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
ফাইল ছবি
সিলেট প্রবেশ পথ থেকে সুরমা নদীর তীরে সার্কিট হাউজ পর্যন্ত রাস্তার দুই ধারে হাজার হাজার নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানান।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে সিলেট মহানগরীর পথে পথে নির্মাণ করা হয়েছে স্বাগত তোরণ।
