তত্ত্বাবধায়ক না মানলে ঢাকা বিচ্ছিন্ন: আমান
তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে ২৫ অক্টোবর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান।
নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যদি তারা ক্ষমতা না ছাড়ে তাহলে তাদের টেনে হেঁচড়ে নামানো হবে বলে মন্তব্য করেন তিনি।
দাবি না মানলে লাগাতার হরতাল ও অবরোধ দিয়ে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেশ অচল করে দেয়া হবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব আমান।
সভায় শ্রমিকদলের তেঁতুলঝোড়া ইউনিয়ন সভাপতি আমান উল্লাহ সরকার সভাপতিত্ব করেন।
