খালেদার সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পস দা নবরেগা।
দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশটির রাষ্ট্রদূত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।
বৈঠকে দুজনে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী জানিয়েছেন।
খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক সাবেক উপদেষ্টা রিয়াজ রহমানও বৈঠকে ছিলেন।
