২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে যুবদলকর্মীর হামলায় বিএনপি নেতা আহত

পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির সভাপতি যুবদল কর্মীর হামলায় আহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 11:58 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শুক্রবার রাত ৯টায় লেবুখালী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

এ সময় দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান খলিলকে উদ্ধার করতে গিয়ে আরো চারজন আহত হয়েছেন বলে জানান দুমকি বিএনপির সাধারণ সম্পাদক ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান সাইফুল আহমেদ মৃধা।

গুরুতর আহত অবস্থায় খলিলকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা সাইফুল জানান, রাত ৯টার দিকে খলিলুর রহমান লেবুখালী ফেরিঘাটে উপস্থিত হলে যুবদলের কমিটির দ্বন্দ্বে পূর্ব প্রস্ততি নেয়া যুবদলের ২০/২৫ জনের একটি গ্র“প সভাপতি খলিলের উপর হামলা চালায়।

ঘটনার সময় অন্যরা এগিয়ে খলিলকে উদ্ধার করতে গেলে বিএনপি নেতা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক, মোতালেব, ফরিদসহ চারজন আহত হয়।

অপর আহতের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সাইফুল।

তিনি জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার নিয়ন্ত্রিত গ্র“পের কর্মী রিপন শরীফ।

জেলা বিএনপির সভাপতি খলিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর একান্ত সচিব ছিলেন বলে জানান সাইফুল।