২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট শিবিরকর্মী গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমায় পাঁচ মামলার আসামি ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার ভোররাতে দক্ষিণ সুরমা বাইপাস থেকে আবুল হাসনাতকে (২৯) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আবুল হাসনাত দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ বলদি গ্রামের আব্দুল মতিনের ছেলে।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, আবুল হাসনাত হরতালে গাড়ি ভাংচুর, পুলিশের উপর হামলা ও নাশকতা চেষ্টার মামলার আসামি।

তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ৩টি ও মোগলাবাজার থানায় দুইটি মামলা রয়েছে।

হাসনাতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।