ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইয়াকুব আলীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তাকে শনিবার সকাল সোয়া ১১টার দিকে শহরের মসজিদ রোড থেকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি মো. আবদুর রব সাংবাদিকদের বলেন, “ইয়াকুব আলী শহরে নাশকতার পরিকল্পনা করছিল। এ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
ইয়াকুব আলীর বিরুদ্ধে সদর থানায় সাতটি মামলা রয়েছে বলে জানান তিনি।
