২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার

দ্রুত বিচার আইনের মামলার পলাতক আসামি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জাফরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সাতবাড়িয়া এলাকার আবদুর রহমানের ছেলে।

চন্দনাইশ থানার ওসি খালেদ হোসেন জানান,  দ্রুত বিচার আইনের একটি মামলায় আইয়ুব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গত বছরের ১৭ নভেম্বর উপজেলা সদরের নয়ারহাট এলাকায় জামায়াতের সভা চলাকালে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। পরে অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত কর্মীরা। এ ঘটনায় দ্রুত বিচার আইনে ওই মামলা করা হয়।

আইয়ুব আলীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।