খালেদার সঙ্গে রাজ্জাকের সাক্ষাৎ
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
সোমবার রাত সোয়া ১০টা থেকে ২০ মিনিট গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন তারা।
তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে- সে বিষয়ে মুখ খোলেননি বিএনপির কেউ।
হাই কোর্ট নিবন্ধন বাতিল করায় মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি রয়েছে জামায়াতের।
১৮ দলীয় জোটের শরিকদের মধ্যে লেবার পার্টি এই হরতালে সমর্থন দিলেও বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে এক বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল আদালতের মাধ্যমে নির্ধারিত হওয়া সঙ্গত নয় বলেই বিএনপি মনে করে।
