২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরূপকাঠিতে তিন জামায়াতকর্মী গ্রেপ্তার

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা থেকে তিন জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

স্বরূপকাঠি থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বুধবার খুব সকালে হেফাজতে ইসলাম ও যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি সম্বলিত পোস্টার লাগানোর সময় এ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

এরা হলেন- উপজেলার বালিহারি গ্রামের মো. জাকির হোসেন (৪২), সুটিয়াকাঠি গ্রামের মো. মিরাজুল হক (২৬) ও বরকতউল্লাহ (১৫)।

ওসি বলেন, “পোস্টারে সরকারবিরোধী কথা লেখা ছিল যা অপরাধমুলক কর্মকাণ্ড, তাই তাদের আটক করা হয়েছে।”  

তিনি আরো বলেন, আটককৃতদের কোর্টে পাঠানোর সময় উপজেলা বাসস্ট্যান্ডের সামনে বিএনপি ও জামায়াতকর্মীরা জড়ো হলে সেখানে উপস্থিত আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদেরকে পিরোজপুরের আদালতে নিয়ে আসে।