২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতার ইফতারে গাফ্ফার চৌধুরী-রুশনারা আলি

লন্ডনে প্রবাসী এক যুবলীগ নেতার ইফতারে অংশ নিয়েছেন লেখক-সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী ও যুক্তরাজ্যের বাঙালি এমপি রুশনারা আলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 12:31 AM

Updated : 23 Aug 2022, 06:38 PM

সোমবার সন্ধ্যায় লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে ওই ইফতারের আয়োজন করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

ইফতারে অংশ নিয়ে গাফ্ফার চৌধুরী বলেন, “আওয়ামী লীগের দুর্দিনে, শেখ হাসিনার দুর্দিনে সকল আন্দোলনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সম্মুখে দেখেছি। এক/এগারোর সময় যখন শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মধ্যেও কথা বলার লোকজন কম ছিল, তখন এই যুবলীগ নেতা বলিষ্ঠভাবে সাহসের সঙ্গে সামনে এগিয়ে ছিলেন।”

আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজনরা জানান, তিনি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ-বালাগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।

প্রায় হাজার খানেক লন্ডন প্রবাসী ওই ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

রুশনারা আলী বলেন, “আমি ব্রিটিশ এমপি হিসেবে কোনো পক্ষ নিতে পারি না। কিন্তু এখানে শত শত এলাকার মানুষ দেখে ভাল লাগছে।”