২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাতনীকে দেখতে অস্ট্রেলিয়া গেলেন ফখরুল

নবজাতক নাতনীকে দেখতে অস্ট্রেলিয়া গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 12:39 AM

Updated : 25 Apr 2022, 07:01 PM

রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা হন তিনি।

ফখরুলের বড় মেয়ে সামরুহ মির্জা চলতি মাসে মা হয়েছেন।

ফখরুলের সঙ্গে তার ছোট মেয়েও রয়েছেন। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম অস্ট্রেলিয়ায় বড় মেয়ের সঙ্গেই রয়েছেন কিছুদিন ধরে।

বিএনপির মুখপাত্র আগামী ২৭ জুলাই দেশে ফিরবেন।

৩৫ বছর বয়সি শামারুহ মির্জা বর্তমানে অস্ট্রেলিয়া নাশনাল ইউনিভার্সিটির  “জন কার্টিন স্কুল অফ মেডিকেল রিসার্চ ” এ গবেষণা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের এই শিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।