২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর ফেনীতে শিবির-পুলিশ সংঘর্ষ

জামায়াতের জেনারেল সেক্রেটারি আলি আহসান মুহাম্মদ মুজাহিদের রায় ঘোষণার পর পরই শহরে দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে ছাত্রশিবির কর্মীরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 12:31 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

দুপুর পৌনে ২টার দিকে জোহরের নামাজের পর শহরের বড় জামে মসজিদের সামনে এ ঘটনার পর পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিবিরকর্মীরা।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দুটি অটোরিকশায় আগুন দেয়ার পর শিবিরকর্মীরা ঢাকা-চট্র্রগ্রাম মহাসড়কের মহিপালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১৩ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানান ওসি।

শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।