‘মুক্তিযুদ্ধ চেতনা ধ্বংসের ষড়যন্ত্রে জামায়াত’
মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার নগরীর দরুল ফজল মার্কেটে চত্বরে হরতাল বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, নৈরাজ্য নাশকতার মাধ্যমে জামায়াত-শিবির ক্ষমতায় যাবার চক্রান্ত করছে।
ওয়াশিংটন টাইমসে প্রকাশিত খালেদা জিয়ার নিবন্ধের সমালোচনা করে সাবেক সিটি মেয়র বলেন, “খালেদা জিয়া জাতির অর্থনৈতিক মুক্তি চান না। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে।”
শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলসহ বিভিন্নস্তরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।
