২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে নামতে পারেনি শিবির

পুলিশের তৎপরতায় রাজশাহীতে হরতালে মাঠে নামতে পারেনি ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।  

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 06:04 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

আটক নেতাদের মুক্তি এবং ‘নিখোঁজদের’ সন্ধান দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে জামায়াতের এই সহযোগী সংগঠন।

হরতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। কাজলা, বিনোদপুর, কাঁটাখালী এলাকায় শিবিরকর্মীরা মাঠে নামতে পারেনি।”

এছাড়া নগরীর সেকের চক ও রাজপাড়া এলাকায় সকালে শিবিরকর্মীরা মাঠে নামার চেষ্টা করলেও পুলিশের সর্তকতায় তা আর সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সামনে হারতাল সমর্থকরা টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা ভেস্তে যায়।

রাজশাহীর পুলিশ কমিশনার এস মনির-উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্তক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজশাহীতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নগরী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।