২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

সহিংসতার অশঙ্কায় মাদারীপুরের কালকিনি পৌর জামায়াতে ইসলামীর আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 05:23 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের নিজ ভাড়া বাসা থেকে ইউনুস আলীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে নাশকতা সৃষ্টির করতে পারে সন্দেহে ইউনুসকে আটক করা হয়েছে।”

কেন্দ্রীয় সভাপতিসহ আটক নেতাদের মুক্তি এবং ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে বুধবার সারাদেশে হরতালের ডাত দেয় জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির।