২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ফরিদপুরে আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 07:05 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

এ উপলক্ষে রোববার সকালে শহরে দলের জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষৈ জেলা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় নেতাকর্মীরা একে অন্যের মুখে কেক তুলে দেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিতাভ বোস প্রমুখ।