২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারামুক্ত শাহজাহানকে নোয়াখালীতে সংবর্ধনা

সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা সভাপতি মোহাম্মদ শাহজাহানকে মঙ্গলবার বিকেলে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 01:05 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত গণসংবর্ধনায় মোহাম্মদ শাহজাহান সরকারের দমন-পীড়ন-দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহবান জানান।

তিনি বলেন, মামলা-হামলার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের দমন করা যাবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।

আরো বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এবিএম জাকারিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের, বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, শওকত আলী, শহিদুল ইসলাম কিরণ, লিয়াকত আলী খান, ভিপি জসিম উদ্দন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক সাবের আহমেদ প্রমুখ।

শাহজাহান দুপুরে ঢাকা থেকে নোয়াখালীতে পৌঁছান।

গত ১১ মার্চ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে মোহাম্মদ শাহজাহানকে আটক করে পুলিশ।

এরপর বিস্ফোরক ও জননিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। গত ৫ জুন তিনি জামিনে মুক্তি লাভ করেন।