চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খালেদা
চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ফাইল ছবি
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, “নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে ম্যাডাম সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।”
প্রেস সচিব জানান, চিকিৎসা শেষে আগামী ২৪ জুন দেশে ফিরবেন বিরোধী দলীয় নেতা।
চিকিৎসার জন্য খালেদা জিয়া গত বছরেও সিঙ্গাপুর ও সৌদি আরবে যান।
