আমার নির্বাচনেও এত সুন্দর পরিবেশ ছিলো না: মুহিত
সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার বেলা পৌনে ১২টায় দুর্গাকুমার সারকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিনি।
ভোট দিয়ে মুহিত সাংবাদিকদের বলেন, “সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আমার নির্বাচনের সময়ও এত সুন্দর পরিবেশ ছিলো না।”
সিলেটের সংসদ সদস্য মুহিত জানান, তিনি মেয়র পদে মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন কামরানকে ভোট দিয়েছেন।
Finance Minister AMA Muhith speaks at a ceremony to launch surveillance software for Securities and Exchange Commission at SEC auditorium on Monday. Photo: asaduzzaman pramanik/ bdnews24.com/ Dhaka, Dec 17, 2012
“অল আর বোগাস অ্যান্ড রাবিশ,” বলে প্রতিক্রিয়া জানান তিনি।
মুহিত বলেন, “আমি সিলেটে আসার পর আমাদের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হওয়ার ভয়ে আমার সঙ্গে দেখাই করেননি।”
“আমার সঙ্গে মাত্র দুজন এমপি দেখা করেছেন। যাদের কেউই সিটি করপোরেশনের ভোটার নন।”
চারটি সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে অনেকে মনে করলেও তার সঙ্গে একমত নন অর্থমন্ত্রী।
“এই নির্বাচন সম্পূর্ণভাবে সরকারের প্রভাবমুক্ত। আর জাতীয় নির্বাচনে এটা কোনো প্রভাবই ফেলবে না,” বলেন তিনি।
