সিঙ্গাপুর যাচ্ছেন খালেদা
চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর যাচ্ছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
খালেদা জিয়া, ফাইল ছবি
তিনি বলেন, “ম্যাডাম গত ১৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যান। তার ধারাবাহিকতায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার যাচ্ছেন।”
রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বিরোধীদলীয় নেতা সিঙ্গাপুর রওনা হবেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও যাবেন।
গত বছর চিকিৎসার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুর ও সৌদি আরবে যান।
খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী ২৪ জুন দেশে ফিরে আসবেন বলে জানান শিমুল বিশ্বাস।
