শিক্ষক-পেশাজীবী নেতাদের সঙ্গে খালেদার মতবিনিময়
জাতীয়তাবাদী দল সমর্থিত শিক্ষকসহ পেশাজীবী নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে শতাধিক শিক্ষক অংশ নেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন ও আগামী নির্বাচন বিষয়ে বিরোধী দলের করণীয় কী হতে পারে- খালেদা জিয়া সে বিষয়ে মতামত শুনেছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি বিএনপি জানিয়ে এলেও সরকার তা প্রত্যাখ্যান করে আসছে। এই প্রেক্ষাপটেই পেশাজীবীদের সঙ্গে বৈঠক করলেন বিরোধী নেতা।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক এ এস এম ফায়েজ, অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সাবেক সচিব মুহাম্মদ আসাফউদ্দৌলাহ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ রউফ ছিলেন।
এছাড়াও ছিলেন অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম. অধ্যাপক নুরুল আমিন বেপারী, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক তারেক শামসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ. ড. দিলারা চৌধুরী, অধ্যাপক ডা. আবদুল মবিন খান, ড. হাসান মোহাম্মদ, অধ্যাপক আজহার আলী, আবদুর রহমান সিদ্দিকী প্রমুখ।
এছাড়া সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন আহমেদ, আমানুল্লাহ কবির, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, কবি আল মুজাহিদী, আবদুল হাই শিকদার, প্রকৌশলী আনোয়ারুল আজিম, প্রকৌশলী এম এ মাজেদ, কৃষিবিদ এম এ ফারুক, কৃষিবিদ গোলাম আলী ফকির, ডা. শহিদুল হক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বৈঠক ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।
